সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের এনায়েতপুর থানা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সারাদিন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার শহীদ হাফেজ সিয়াম অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর থানা শাখার সভাপতি মাও. যাকারিয়া হুসাইন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী আব্দুর রউফ সরকার।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন শাইখুল হাদিস মাও. সায়াদাত হুসাইন এবং হেদায়েতী বক্তব্য রাখেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম প্রশিক্ষণ মজলিস শেষে ১৯ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে কর্মী হিসেবে ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :