উল্লাপাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।


রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আকতার রিমা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ কাদের বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো : শহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো : শাহ আলমসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট প্রযুক্তি এবং কৃষিভিত্তিক উদ্ভাবনসহ নানা বিষয়ভিত্তিক স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।


এছাড়া আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ